নিউজবাংলা২৪ডটনেট:: তিন দিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তর ভারতের হিমালয়সংলগ্ন উত্তরখণ্ড ও হিমাচল প্রদেশে নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়ে গেছে।পাহাড় ও সেতু ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় ৭০ হাজার তীর্থযাত্রী আটকা পড়েছেন কেদারনাথের পথে।
তিন দিন ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতের ১৩০জন নিহত
সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত
নিউজবাংলা২৪ডটনেট:: সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোট গৃহিত ভোটের শতকরা ৫০.৭০ ভাগ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মাদ-নাজ্জার শনিবার সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভোটের এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৭২.৭০ শতাংশ।
যশোরের ঘটনায় ৩ বিএসএসফ সদস্যকে সাময়িক বরখাস্ত
নিউজবাংলা২৪ডটনেট:: যশোর সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় ৩ বিএসএসফ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএফ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। নিহত যুবকেরা হলেন বেনাপোলের বারোপোতা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও বসতপুর কলোনিপাড়ার ফারুক হোসেন (২৬)।
গর্ভপাতে বাধ্য হয়েছিলেন জিয়া খান
নিউজবাংলা২৪ডটনেট:: ‘আমাকে অনেক কষ্ট দেয়া হয়েছিলো, এজন্যেই বাধ্য হয়ে আমি গর্ভপাত ঘটিয়েছি’- উদ্ধার করা জিয়া খানের শেষ চিঠিতে এমনি করেই অভিমান ব্যক্ত করেছেন তিনি। অনেক অভিমান নিয়ে গত সোমবারে মুম্বাইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। চিঠিতে জিয়া স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘তীব্র মানসিক ও শারীরিক নির্যাতনে আমি বাধ্য হয়ে গর্ভপাত ঘটিয়েছি। এরকম আচরণ আমি কখনোই তোমার কাছে প্রত্যাশা করিনি।’
নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনায় বিশ্বব্যাপী রবিবার প্রার্থনা
নিউজবাংলা২৪ডটনেট:: নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনা করে রবিবার প্রার্থনা করেছে দক্ষিণ আফ্রিকাবাসীসহ বিশ্বের অনেক রাষ্ট্র। রবিবার দ্বিতীয় দিনের মতো হাসপাতালে কাটিয়েছেন সর্বজনশ্রদ্ধেয় এই নেতা। ফুসফুসের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন।
আজ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক
নিউজবাংলা২৪ডটনেট:: দক্ষিণ কোরিয়া শনিবার জানিয়েছে যে, উত্তর কোরিয়া রবিবার সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে ওয়ার্কিং লেভেল বৈঠকে বসতে রাজি হয়েছে। সিউলের একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, উচ্চ পর্যায়ের আলাপ-আলোচনার পথ সুগম করার লক্ষ্যে দুই কোরিয়া তাদের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে তিনটি করে প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে।
চীনের বাস বিস্ফোরনে কমপক্ষে ৪৭ জন নিহত ও ৩০ জন আহত
নিউজবাংলা২৪ডটনেট:: চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিয়ামেন প্রদেশের ভয়াবহ এক বাস বিস্ফোরনে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তবে এই বিস্ফোরণকে ‘নাশকতা’ বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রায়াত্ত এক গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে চারতলা একটি ভবন ধসে ৬ জনের মৃত্যু
নিউজবাংলা২৪ডটনেট:: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একটি ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভবনটি ধসে পড়ার ফলে এর নিচে কমপক্ষে ১৩ জন চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। চারতলা এ ভবনটি বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ ধসে পড়ে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান
নিউজবাংলা২৪ডটনেট:: পাকিস্তানের সংসদ আনুষ্ঠানিকভাবে (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। বুধবার পার্লামেন্ট সদস্যদের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী নওয়াজ। নির্বাচিত হয়ে সংসদে এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানান।

