জয়পুরহাট থেকে :: জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জেলা পুলিশের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ’ জয়পুরহাট পুলিশ লাইনস্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্নিল বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খুরশিদ হোসেন।
জয়পুরহাটে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ
তালুকদার আব্দুল খালেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান নয়া মেয়র মনি
নিউজবাংলা২৪ডটনেট:: মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে আজ রবিবার সকালে নতুন মেয়র মনিরুজ্জামান মনি শুভেচ্ছা জানাতে ছুটে যান। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তালুকদার আব্দুল খালেকের হাতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান এবং উভয়ই কোলাকুলি করেন।
ভোটের প্রহর ঘুনছে এখন চার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলররা
নিউজবাংলা২৪ডটনেট:: ভোটের প্রহর ঘুনছে এখন চার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলররা। শুক্রবার দিবাগত রাত পোহালেই শনিবার সকালে শুরু ভোটযুদ্ধ। নির্বচনী এলাকাগুলোতে উৎসব, উত্তেজনা। পাশাপাশি রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
রাত পোহালে ভোটগ্রহণ, সকল প্রস্তুত সম্পন্ন
নিউজবাংলা২৪ডটনেট:: রাত পোহালে ভোটগ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। ৪ সিটি কর্পোরেশনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে। সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীর ৬৪২টি কেন্দ্রে ব্যালট বক্সসহ ভোটের সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়।
কেসিসি নির্বাচনে ২০২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন শনিবার। এরই মধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এবার নির্বাচনে মহানগরীর বিভিন্ন স্থানে ২৮৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোয় বুথের সংখ্যা এক হাজার ৪২৮টি। এছাড়া অস্থায়ী বুথ রয়েছে ৩৩টি।
এবারের নির্বাচনে খালেকর সামনে এসে দাড়িয়েছে ২৪টি বাঁধা
নিউজবাংলা২৪ডটনেট:: ৪৪ বছরের রাজনৈতিক জীবনে এত বড় প্রতিবন্ধকতা আর কখনও আসেনি। মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক সাড়ে ৪ বছর নগর পিতা হিসেবে সেবা করেছেন। এবারও তিনি নগর পিতা পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক সময় বাগেরহাটের সংসদ সদস্য ছিলেন। সরকারের ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
কেসিসি নির্বাচনে ভোট ডাকাতির অপচেষ্টা প্রতিরোধে নগরবাসীকে সজাগ থাকার আহবান-তরিকুল ইসলাম
নিউজবাংলা২৪ডটনেট:: কেসিসি নির্বাচনে ভোট ডাকাতির অপচেষ্টা প্রতিরোধে নগরবাসীকে সজাগ থাকতে হবে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। সরকারী দল কোন প্রকার জালিয়াতির মাধ্যমে যাতে ফলাফল পাল্টাতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
কেসিসি নির্বাচনে খালেকের পক্ষে তোফায়েল ও আমু'র গণসংযোগ
নিউজবাংলা২৪ডটনেট:: সম্মিলিতি নাগরিক কমিটির সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে বুধবার নগরীতে গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও সংসদ সদস্য আমির হোসেন আমু। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হেলাতলা, স্যার ইকবাল রোড ও ডাকবাংলার মোড়ে গণসংযোগ করেন।
কেসিসি নির্বাচনে নিজদলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে কেন্দ্রীয় নেতারা
নিউজবাংলা২৪ডটনেট:: আর মাত্র চার দিন পর নির্ধারিত হতে যাচ্ছে কারা হচ্ছেন চার সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র? এমন প্রশ্নের জবাব মিলবে। দিন যতই ঘনিয়ে আসছে নগরবাসীদের মধ্যে উৎকণ্ঠা ততই বাড়ছে। দুশ্চিন্তায় ঘুম হারাম হয়েছে অনেক প্রার্থীর। ভোটাদের দ্বারে ঘুরে নিজের কিংবা পছন্দের প্রার্থীর পক্ষে চাইছেন সমর্থন। দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি।

