নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বাদ জোহর খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন মসজিদে মরদেহ বহনের খাটিয়া হস্তান্তর করেন। হাজী কল্যাণ ফাউন্ডেশন এ কর্মসূচীর আয়োজন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আব্দুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোল্যা মজিবর রহমান ও দৈনিক তথ্যের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা সরোয়ার খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফেরদৌস আলম চান ফরাজী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মুহাঃ সাহেব আলী, পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সদস্য মফিদুল ইসলাম টুটুল, কাজী এনামুল হক টুকু, মোঃ খলিলুর রহমান, জাফর আহমেদ রাজা, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র খুলনা ও ফকিরহাটের বিভিন্ন মসজিদ কমিটির নিকট খাটিয়া হস্তান্তর করেন। ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মোশাররফ হোসেন-এর আর্থিক সহযোগিতায় খাটিয়াগুলি নির্মাণ করা হয়। #

