নিউজবাংলা২৪ডটনেট:: গত ১২ দিন ধরে খুলনা জিলা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ফজলে রাব্বি নিখোঁজ রয়েছে। গত ১১ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে রাব্বি নগরীর ১০ হাজী মুহসিন রোডের আবু খান লেনের আছিয়া মঞ্জিলের বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি।
এতদিনেও রাব্বির খোঁজ না পাওয়ায় তাকে কেউ অপহরণ করেছে কি না তা নিয়ে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। ছেলে নিখোঁজে হওয়ার পর থেকে পিতা জামিরুল ইসলাম ও তার স্ত্রী পাগল প্রায়। এ ব্যাপারে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। রাব্বির সন্ধান পেলে ০১৭১৯৫৫৮০৯৯ ও ০১৭১৫২৮৭৬৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

