নিউজবাংলা২৪ডটনেট:: দলের শীর্ষ তিন নেতাকে জেল-জরিমানার প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। রবিবার জামায়াতের একটি সূত্র দেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে বেলা দুইটা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক দলের পক্ষ থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি। বিকেলের মধ্যেই বিবৃতির মাধ্যমে গণমাধ্যমগুলোকে এ বিষয়ে জানানো হবে বলে সূত্রটি বলেছে।
সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত
২৪ জুন সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে
নিউজবাংলা২৪ডটনেট:: ২৪ জুন সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল।
রানা প্লাজা ধসের জন্য ২৪ জনকে তদন্ত কমিটি সুনির্দিষ্টভাবে দায়ী করেছে
নিউজবাংলা২৪ডটনেট:: শ্রম মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সাভারে রানা প্লাজা ধসের জন্য ২৪ জনকে সুনির্দিষ্টভাবে দায়ী করেছে । তাঁরা হলেন শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের আট কর্মকর্তা, সাভার পৌরসভার মেয়রসহ ১০ কর্মকর্তা এবং ভবনের দুই ও পোশাক কারখানার চার মালিক।
জামায়াতে ইসলামীর দুই নেতাকে তিন মাসের কারাদণ্ড
নিউজবাংলা২৪ডটনেট:: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কর্ম পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এমপিকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। বিচারাধীন বিষয়ে বক্তৃতা দেয়ায় আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্থ হওয়ায় তাদেরকে এ শাস্তি দেন ট্রাইব্যুনাল।
টাকা সাদা করলেও রেহাই নেই-আইনমন্ত্রী
নিউজবাংলা২৪ডটনেট:: ‘কালো টাকা’ টাকা সাদা করলেও রেহাই নেই। অবশ্যই এসব টাকার উৎস দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানাতে হবে বলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
শর্তহীনভাবে ছয় মাসের মাল্টিপোল ভিসা ইস্যু করছে ভারতীয় হাইকমিশন
নিউজবাংলা২৪ডটনেট:: শর্তহীনভাবে বাংলাদেশি পর্যটকদের ছয় মাসের মাল্টিপোল ভিসা ইস্যু করছে ভারতীয় হাইকমিশন। তবে এ ক্ষেত্রে তাদের ভারত ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র থাকতে হবে বলে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের পোর্ট এন্ট্রি ভিসা চালু করেছিল ভারত সরকার।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসার সামনে ৩টি ককটেল বিষ্ফোরণ
নিউজবাংলা২৪ডটনেট:: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির রাজধানীর দারুস সালাম রোডের বাসার সামনে ৩টি শক্তিশালী ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
আজ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক
নিউজবাংলা২৪ডটনেট:: দক্ষিণ কোরিয়া শনিবার জানিয়েছে যে, উত্তর কোরিয়া রবিবার সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে ওয়ার্কিং লেভেল বৈঠকে বসতে রাজি হয়েছে। সিউলের একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, উচ্চ পর্যায়ের আলাপ-আলোচনার পথ সুগম করার লক্ষ্যে দুই কোরিয়া তাদের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে তিনটি করে প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ
নিউজবাংলা২৪ডটনেট:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২০১০ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ রবিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিষয়ের ফলাফল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট www.nubd.info এবং www.nuadmission.info থেকে ফলাফল জানা যাবে। অবশিষ্ট ছয়টি বিষয়ের ফলাফল এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক টেন্ডার চলতি মাসের শেষদিকে আহ্বান করা হবে-প্রধানমন্ত্রী
নিউজবাংলা২৪ডটনেট:: পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক টেন্ডার চলতি মাসের শেষদিকে আহ্বান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামীতে জণগন যদি আমাদেরকে ভোট দেয় তাহলে নিজস্ব অর্থায়ানে পদ্মা সেতুর নির্মান কাজ শেষ করবো।
বিমানবন্দরে জাল পাসপোর্টসহ ৬ জনকে গ্রেফতার
নিউজবাংলা২৪ডটনেট:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্টসহ ৬ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এবিপিএন)। শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের চেক-ইন কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- মো. কালাম (৩০), মো. আরিফ (১৮), মো. তাজুল ইসলাম (৩০), হুমায়ুন (২৯), মাইন উদ্দিন (২৮) ও দালাল আলাউদ্দিন।
১৫ জুনের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে দু:শাসনের পতন হবে-মঞ্জু
নিউজবাংলা২৪ডটনেট:: কেসিসি নির্বাচনের ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের সমন্বয়কারী নজরুল ইসলাম মঞ্জু এমপি বলেছেন, ১৫ জুনের নির্বাচনে নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দু:শাসনের পতন হবে ইনশাআল্লাহ। তবে নির্বাচনকে প্রভাবান্বিত করার চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকারী দল সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে ভিন্নভাবে কালো টাকা ছড়ানো হচ্ছে।
চীনের বাস বিস্ফোরনে কমপক্ষে ৪৭ জন নিহত ও ৩০ জন আহত
নিউজবাংলা২৪ডটনেট:: চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিয়ামেন প্রদেশের ভয়াবহ এক বাস বিস্ফোরনে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। তবে এই বিস্ফোরণকে ‘নাশকতা’ বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রায়াত্ত এক গণমাধ্যম।
স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি
নিউজবাংলা২৪ডটনেট:: স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সার্বিক পরিস্থিতে পরবর্তী কর্ম কৌশল ঠিক করতে শনিবার রাত ৯টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এখনো আলোচনার সুযোগ থাকছে বিএনপির: স্পিকার
নিউজবাংলা২৪ডটনেট:: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধী দল মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিলেও আলোচনার সুযোগ থাকছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জেন্ডার মেইনস্ট্রিমিং ইন বাংলাদেশ পার্লামেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার বৈঠকে বসবে
নিউজবাংলা২৪ডটনেট:: জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার বৈঠকে বসবে। এদিন পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র লায়লাতুল বরাতের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা

