নিউজবাংলা২৪ডটনেট:: ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর প্রভাবে গত সোমবার থেকে ভোলায় নদী ও সাগর হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে চলে এসেছে শত শত নৌকা। দুযোর্গ মোকাবেলায় ভোলা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি ও আধাসরকারি সব দপ্তরের ছুটি বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে ভোলায় নদী ও সাগর হঠাৎ করেই উত্তালে পানি ৪-৫ ফুট উচ্চতায়
১৮তম অধিবেশন আগামী ৩ জুন বিকেল সাড়ে ৫টায়
নিউজবাংলা২৪ডটনেট:: নবম সংসদের ১৮তম অধিবেশন আগামী ৩ জুন বিকেল সাড়ে ৫টায় আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলতি সংসদে এটিই এ সরকারের শেষ বাজেট অধিবেশন। সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে হলে এ অধিবেশনে বিএনপিসহ বিরোধী জোটের সদস্যদের অংশ নিতে হবে।
ইউরোপিয়ান ক্রেতারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তিতে রাজী
নিউজবাংলা২৪ডটনেট:: ইউরোপিয়ান ক্রেতারা বাংলাদেশে গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চুক্তিতে রাজী হয়েছে। অতি অল্প সময়ের ভিতরে তারা এ চুক্তি করবে বলে জানা গেছে। ইউরোপের দু’টি বিখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ নিয়েছে।
পাকিস্তানের নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজবাংলা২৪ডটনেট:: পাকিস্তানের সাধারন নির্বাচনে জয়লাভ করায় পাকিস্তান মুসলিমলীগ(এন)ও তার দলনেতা নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়ে বার্ত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের পারষ্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে ।
ডিসিসি নির্বাচন জুলাই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে
নিউজবাংলা২৪ডটনেট:: ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই অংশের নির্বাচনই আগামী জুলাই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সাংবাদিকদের এমনই আভাস দিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন ইঙ্গিত দিলেন।
একাদশ শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শুরু আগামী ১৮ মে
নিউজবাংলা২৪ডটনেট:: একাদশ শ্রেণীতে ভর্তির ফরম বিতরণ শুরু হবে আগামী ১৮ মে থেকে । এ প্রক্রিয়ার শেষ তারিখ ৬ জুন। মঙ্গলবার বিকালে সচিবালয়ে বিভিন্ন কলেজের শিক্ষকদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ইউসুফের জামিন আবেদন খারিজ, ৬ জুন অভিযোগ গঠনের দিন
নিউজবাংলা২৪ডটনেট:: রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া আগামী ৬ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
তীব্র বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন, চট্টগ্রামে রেড এলার্ট
নিউজবাংলা২৪ডটনেট:: তীব্র বেগে মুর্তিমান আতঙ্ক হয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’।ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসায় দেশের সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিযে যেতে বলা হয়েছে। ঝড় আঘাত হানার পর পরিস্থিতি মোকাবেলার জন্য কক্সবাজার জেলা প্রশাসন জেলার সব কর্মকর্তার ছুটি বাতিল ঘোষণা করেছে।
আশুলিয়ার সব পোশাক কারখানা মালিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে
নিউজবাংলা২৪ডটনেট:: শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
খুলনায় সাংবাদিক আইয়ুব হোসেনর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত
নিউজবাংলা২৪ডটনেট:: দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান মরহুম আইয়ুব হোসেনের সোমবার সপ্তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাদ আসর সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ ও দৈনিক ইত্তেফাক খুলনা অফিসের পক্ষ থেকে খুলনা ব্যুরো অফিসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের সভাপতি এ কে এ সরোজ নুন।
বিটিসিএল'র দুর্নীতিপরায়ণ কর্মকর্তা রোনেল চাকমা উধাও
নিউজবাংলা২৪ডটনেট:: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসাবে পরিচিত রোনেল চাকমা গত একমাস ধরে উধাও হয়ে গেছেন! তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। তিনি পালিয়ে কানাডায় পাড়ি জামানোর চেষ্টা করছেন বলে একটি সূত্র জানায়।
মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
নিউজবাংলা২৪ডটনেট:: জামায়াতের ডাকা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে। সোমবার এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহেদুজ্জামান।
ডিসিসি নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই-হাইকোর্ট
নিউজবাংলা২৪ডটনেট:: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে নির্বাচনের ওপর স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
নিউজবাংলা২৪ডটনেট:: চাঁপাইনবাবগঞ্জের আতাহির এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আবারো মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে
নিউজবাংলা২৪ডটনেট:: আগামীকাল মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের নায়েবে আমির একেএম ইউসূফকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াত এ কর্মসূচির কথা জানায়।
৩৪ রানে জয় পেল বাংলাদেশ
নিউজবাংলা২৪ডটনেট:: জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে ৩৪ রানে জয় পেল বাংলাদেশ। স্বাগতিকদেরকে ১৬৯ রানের টার্গেট দেয় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেটের বিনিময় ১৬৮ রান করে তারা। টানা তিন ম্যাচে হার-দুটি ওয়ানডের পর একটি টি-টোয়েন্টি। তবে জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ।

