নিউজবাংলা২৪ডটনেট:: মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে আজ রবিবার সকালে নতুন মেয়র মনিরুজ্জামান মনি শুভেচ্ছা জানাতে ছুটে যান। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তালুকদার আব্দুল খালেকের হাতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান এবং উভয়ই কোলাকুলি করেন।
তালুকদার আব্দুল খালেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান নয়া মেয়র মনি
চার সিটির মেয়রকে বি. চৌধুরীর অভিনন্দন ঢাকা সিটির নির্বাচন দাবি
নিউজবাংলা২৪ডটনেট:: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের অভিনন্দন জানিয়ে অবিলম্বে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন।
জয়পুরহাটে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ
জয়পুরহাট থেকে :: জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জেলা পুলিশের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ’ জয়পুরহাট পুলিশ লাইনস্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্নিল বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খুরশিদ হোসেন।
সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত
নিউজবাংলা২৪ডটনেট:: সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার ১৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোট গৃহিত ভোটের শতকরা ৫০.৭০ ভাগ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মাদ-নাজ্জার শনিবার সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভোটের এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৭২.৭০ শতাংশ।
বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বিপুল ব্যবধানে মেয়র বিজয়ী
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বিপুল ব্যবধানে মেয়র বিজয়ী হয়েছেন। ২৮৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মনিরুজ্জামান মনি পেয়েছেন ১৮১২৬৫ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১২০০৫৮ ভোট।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিজয়ী
নিউজবাংলা২৪ডটনেট:: অনেক নাটকীয়তার পর রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিজয়ী হয়েছেন। মোট ১৩৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন১৩১০৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৮৩৭২৬ ভোট।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন
নিউজবাংলা২৪ডটনেট:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল। ১০০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল পেয়েছেন ৮৩৭৫১ ভোট। তার নিকটতম প্রতিনিধি শওকত হোসেন হিরন পেয়েছেন ৬৭৭৪১ ভোট।
সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী
নিউজবাংলা২৪ডটনেট:: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি ফলাফল অনুযায়ী সদস্য বিদায়ী মেয়র ও ১৪ দল সমর্থিত প্রার্থী বদরউদ্দীন আহমেদ কামরানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
কেসিসি নির্বাচনী ১৪৮টি কেন্দ্রে মনি ১০৫০০৭ ও খালেক ৬৩৪৮৯ ভোট
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে ১১৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি পেয়েছেন ১০৫০০৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৬৩৪৮৯ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৮টি কেন্দ্রে বুলবুল ৬১৯৭৪ ও লিটন পেয়েছেন ৪০৬৯৪ ভোট
নিউজবাংলা২৪ডটনেট:: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে ৬৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১৮দল সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ৬১৯৭৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৪০৬৯৪ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৫টি কেন্দ্র হাবিব কামাল ৬০৬৮১ ও শওকত ৪৯৫৮৩ ভোট
নিউজবাংলা২৪ডটনেট:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে ৭৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল পেয়েছেন ৬০৬৮১ ভোট। তার নিকটতম প্রতিনিধি শওকত হোসেন হিরন পেয়েছেন ৪৯৫৮৩ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
সিলেট নির্বাচনী ১২৬টি কেন্দ্রে আরিফুল ১০৬০০০ ও কামরান ৭২৬৫০ ভোট
নিউজবাংলা২৪ডটনেট:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১০৬০০০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমেদ কামরান পেয়েছেন ৭২৬৫০ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
ভোটের প্রহর ঘুনছে এখন চার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলররা
নিউজবাংলা২৪ডটনেট:: ভোটের প্রহর ঘুনছে এখন চার সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলররা। শুক্রবার দিবাগত রাত পোহালেই শনিবার সকালে শুরু ভোটযুদ্ধ। নির্বচনী এলাকাগুলোতে উৎসব, উত্তেজনা। পাশাপাশি রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিয়ে
নিউজবাংলা২৪ডটনেট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বিয়ে করছেন। টিউলিপ বৃটিশ লেবার পার্টি কাউন্সিলার। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৪ জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ৬ ও ৭ই জুলাই লন্ডনে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও বৃটেন আওয়ামীলীগ টিউলিপ সিদ্দিকের বিয়ের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে।
রাত পোহালে ভোটগ্রহণ, সকল প্রস্তুত সম্পন্ন
নিউজবাংলা২৪ডটনেট:: রাত পোহালে ভোটগ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। ৪ সিটি কর্পোরেশনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে। সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীর ৬৪২টি কেন্দ্রে ব্যালট বক্সসহ ভোটের সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়।
খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত জাহাজ এম ভি রূপালী ইলিশ হস্তান্তর
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত মৎস্য গবেষণা জাহাজ (এম ভি রূপালী ইলিশ) শুক্রবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জাহাজ হস্তান্তর উপলক্ষে খুলনা শিপইয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত।

