নিউজবাংলা২৪ডটনেট:: ইসরায়েলর সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানান, সম্ভবত একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, ওই অস্ত্রাগার থেকে লেবাননের হেজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানো হচ্ছিল।
ইসরায়েলর সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসতে বিরোধী দলীয় নেতাকে আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী
নিউজবাংলা২৪ডটনেট:: নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, এই আলোচনা সংসদের ভেতরে বা বাইরে যেকোন জায়গায় হতে পারে। বৃহস্পতিবার সকালে গণভবনে ঝালকাঠি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের মনোনয়নপত্র বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে। বিতরণের প্রথম দিন দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে তার ছোট ভাই তালুকদার আব্দুল জলিল ও মহানগর যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশ এবং বিশিষ্ট ব্যবসায়ী সুজন আহমেদ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সরকারিভাবে নির্বাচিত ২০০ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজে যোগদান
নিউজবাংলা২৪ডটনেট:: সরকারিভাবে নির্বাচিত ২০০ বাংলাদেশি শ্রমিক এসেছে মালয়েশিয়ায়। প্রাথমিক প্রশিক্ষণ শেষে এরই মধ্যে কাজে যোগ দিয়েছে অনেকে। আর কম খরচে আসা এইসব শ্রমিকদের দেখে পরবর্তীতে দালালদের মাধ্যমে বেশি খরচ করে বিদেশে আসার প্রবণতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী কুয়ালালামপুর। বৈধ অবৈধ প্রায় ৭ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করে এখানে।
বিএনপির রিজভী, আব্বাস, নোমানসহ ছয় নেতার জামিন মঞ্জুর
নিউজবাংলা২৪ডটনেট:: পৃথক চারটি মামলায় বিএনপির রিজভী, আব্বাস, নোমানসহ ছয় নেতার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
শনিবার থেকে খুলনার ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক
নিউজবাংলা২৪ডটনেট:: আগামী শনিবার সকাল থেকে খুলনার ১৮ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট ডেকেছে স্থানীয় বাস মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নসিমন, করিমন, ভটভটি, মহেন্দ্র ও লিজ নিয়ে চালিত বিআরটিসি বাস বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
ধ্বংসস্তূপ অপসারণের সময় মঙ্গলবার মধ্যরাতে আরও পাঁচটি মরদেহ উদ্ধার
নিউজবাংলা২৪ডটনেট:: সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ অপসারণের সময় মঙ্গলবার মধ্যরাতে আরও পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন আর জীবিত কারও সন্ধান পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ যারা দেখেছেন, তারাই বলেছেন খাবার ও পানি ছাড়া একজন মানুষের পক্ষে এতদিন এভাবে বদ্ধ জায়গায় কারোরই বেঁচে থাকা সম্ভব নয়। এর পরও যদি কেউ জীবিত উদ্ধার হন, তবে সেটি হবে অলৌকিক।
দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা
নিউজবাংলা২৪ডটনেট:: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল পৌনে ১১ টার দিকে তারা রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন বিজিএমইএ ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। মে দিবস উপলক্ষ্যে বিজিএমইএ’র সামনে দিনভর অবস্থান কর্মসূচি ও সমাবেশ করবেন বলে জানা গেছে।
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর বণাঢ্য র্যালী ও শেভাযাত্রা
নিউজবাংলা২৪ডটনেট:: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তান, মতিঝিল এলাকায় শোভাযাত্রা করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় তারা শ্রমিকদের দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘নিরাপদ কর্ম পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। বুধবার সকাল ৭টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে শোভাযাত্রা বের করে ঢাকা বিভাগ শ্রমিক লীগ।
মহান মে’দিবস উপলক্ষে কেসিসি মেয়রের খুলনাঞ্চলের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন
নিউজবাংলা২৪ডটনেট:: মহান মে’দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনাঞ্চলের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বাণীতে সিটি মেয়র বলেন, ঐতিহাসিক মে’দিবস শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় দিন।
বিপদের সময়ে শিল্প কারখানার শ্রমিকদের শান্ত থাকার আহবান-প্রধানমন্ত্রী
নিউজবাংলা২৪ডটনেট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপদের সময়ে শিল্প কারখানার শ্রমিকদের শান্ত থাকতে হবে। আর হামলাকারীরা কার স্বার্থে গার্মেন্টস শিল্পে হামলা করছে তাদের সনাক্ত করতে হবে। আজ মঙ্গলবার নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সোয়া ৫টায় অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে হরতাল প্রত্যাহারে সাড়া দেয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছন
নিউজবাংলা২৪ডটনেট:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহারের আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি স্থগিত করায় প্রধান বিরোধী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন । আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। ইউএনবির খবরে বলা হয়, সাভারে ভবনধসের কথা চিন্তা করে মানবিক কারণে বিরোধী দলকে আগামী ২ মে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ডাকা ২ মে’র হরতাল প্রত্যাহার
নিউজবাংলা২৪ডটনেট:: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ডাকা ২ মে’র হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সাভারে উদ্ধার অভিযান এবং ত্রাণ ও চিকিৎসা কাজে অসুবিধা হবে। তাই তিনি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
শপথ নিলেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমীন
নিউজবাংলা২৪ডটনেট:: শপথ নিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথ পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়া ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আবদুস শহীদ, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
খুলনায় রানা প্লাজা ধসে নিহতদের স্মরনে বিএনপির কালো পতাকা নিয়ে শোক র্যালী
নিউজবাংলা২৪ডটনেট:: সাভারে রানা প্লাজা ধসে নিহতদের স্মরনে এবং ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে খুলনায় কালো পতাকা নিয়ে শোক র্যালী করেছে ১৮ দলীয় জোট। মঙ্গলবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিম্নমানের রড, ইট, বালু আর সিমেন্টে তৈরি করা হয় রানা প্লাজা
নিউজবাংলা২৪ডটনেট:: নিম্নমানের রড, ইট, বালু আর সিমেন্টে তৈরি করা হয় রানা প্লাজা। ভবনটির নকশাও ছিল ত্রুটিপূর্ণ। ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ায় ধসে পড়ে নয় তলা ভবনটি। এমন তথ্যই বেরিয়ে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রাথমিক তদন্তে। আজই প্রতিবেদনটি জমা দেয়া হবে।

