নিউজবাংলা২৪ডটনেট:: রাজধানীতে সভা সমাবেশ বন্ধের প্রতিবাদে আগামী সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকতে পারে। বুধবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে ও এবং এ লেভেলের পরীক্ষার কথা মাথায় রেখে হরতাল ডাকা হবে বলে সূত্র জানায়।
আগামী সপ্তাহে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকতে পারে
হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ৫ মে ঢাকা অবরোধ করেনি-শফী
নিউজবাংলা২৪ডটনেট:: বিভিন্ন সংবাদ মাধ্যমে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিকে উদ্ধৃত করে যে খবর প্রকাশিত হয়েছে, তার উপর বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন বা কাউকে ক্ষমতা থেকে নামানো বা বসানোর জন্য বিগত ৫ মে ঢাকা অবরোধ করেনি।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা, মাঝারি বৃষ্টিপাতে প্লাবিত
নিউজবাংলা২৪ডটনেট:: বুধবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্চে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গভীর সঞ্চালনশীল মেঘমালার দাপটে বৃহস্পতিবার এ বিরূপ আবহাওয়া বিরাজ করছে।
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি
নিউজবাংলা২৪ডটনেট:: সাভারের আশুলিয়ায় বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কারখানায় এসেও তারা কাজ না করে বের হয়ে যায়।
খুলনার তিনটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে
নিউজবাংলা২৪ডটনেট:: খুলনার তিনটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো- খুলনা মহানগরীর হাজী মোহাম্মদ মহসীন কলেজ, রূপসা উপজেলার বঙ্গবন্ধু কলেজ এবং দাকোপ উপজেলার এলবিকে (লাউডোপ বাণীশান্তা কৈলাশগঞ্জ) কলেজ। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয়করণ সংক্রান্ত পৃথক পৃথক
খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় ১৬ জুন অভিযোগ গঠনের শুনানি
নিউজবাংলা২৪ডটনেট:: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় আগামী ১৬ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক এ তারিখ ঠিক করেন।
সীমান্তে বিএসএফ'র গুলিতে ২জন ও বিজিবি'র গুলিতে ২জন নিহত
নিউজবাংলা২৪ডটনেট:: বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আব্দুল মানিক (২৫) ও রবিউল (২৬) নামে দুই ইটভাটা শ্রমিককে গুলি করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অপরদিকে জয়পুরহাটের সীমান্তে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবির গুলিতে দুই চোরাকারবারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাজধানীর উত্তরায় র্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত
নিউজবাংলা২৪ডটনেট:: রাজধানীর উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন শহীদুল ইসলাম (৩০) ও সাজু আকন্দ (২৮)। মঙ্গলবার রাত তিনটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল
নিউজবাংলা২৪ডটনেট:: বিএনপির যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ঢাকা জেলা বিএনপি। মঙ্গলবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করবে দলটি। তবে ঢাকা মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে।
ফের আইনি জটিলতার কারনে ডিসি নির্বাচন পিছিয়ে যাচ্ছে
নিউজবাংলা২৪ডটনেট:: ফের আইনি জটিলতার কারনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সভায় ডিসিসি নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। সুলতানগঞ্জকে ডিসিসি নির্বাচন থেকে বাদ দিতে গেলে আইনি জটিলতায় নির্বাচন পিছিয়ে যাবে।’
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক
নিউজবাংলা২৪ডটনেট:: গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
বিএনপির গ্রেফতারকৃত ১৪৮ নেতাককর্মীর বিরুদ্ধে শুনানি আগামী ৬ জুন
নিউজবাংলা২৪ডটনেট:: বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারকৃত ১৪৮ নেতাককর্মীর বিরুদ্ধে পল্টন থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে করা মামলার চার্জ শুনানি আগামী ৬ জুন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এই আদেশ দেন।
ইরাকে কয়েক দফা বোমা হামলায় ৯৫ জন নিহত
নিউজবাংলা২৪ডটনেট:: ইরাকে রক্তয়ী হামলা অব্যাহত রয়েছে। সোমবারও সেখানে বেশ কয়েকটি হামলা হয়। এতে কমপে ৯৫ জন নিহত হয়। ইরাকের শিয়া ও সুন্নি অধ্যুসিত এলাকাগুলোতে বোমা হামলা এখন মারাত্মক আকার ধারন করেছে। এই নিয়ে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত দেশটির অভ্যন্তরীন সহিংসতায় ২৪০ জন প্রাণ হারালো। যা চলতি বছরের মধ্যে সবচেয়ে সংঘাতময় সপ্তাহ বলে বিবেচিত হচ্ছে।
আশুলিয়ার পোশাক কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
নিউজবাংলা২৪ডটনেট:: আশুলিয়ার নরসিংহপুরে মেডলা মঙ্গলবার সকালে গ্রুপের পোশাক কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন। উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল নিপে করলে আহতের ঘটনা ঘটে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী টর্নেডো আঘাতে অন্তত ৫১ জন নিহত
নিউজবাংলা২৪ডটনেট:: মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি শক্তিশালী টর্নেডো আঘাতে অন্তত ৫১ জন নিহত হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই টর্নেডোর ফেলে যাওয়া ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে ধারনা করা হচ্ছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এ টর্নেডোর ব্যস ছিল অন্তত দুই কিলোমিটার। ওকলাহোমার শহরতলীতে স্থানীয় সময় বিকেল চারটার দিকে আঘাত হানে টর্নেডোটি।
ভারতের আগরতলায় প্রকাশ্যে তিন সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতিকারীরা
নিউজবাংলা২৪ডটনেট:: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রবিবার দুপুরে তিন সংবাদকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুস্কৃতিকারীরা। জানা যায়, রবিবার দুপুরে হঠাৎ করেই একদল দুস্কৃতিকারী আগরতলার বহুল প্রচারিত স্থানীয় সংবাদপত্র গণদূত কার্যালয়ে ঢুকে পড়ে।

